সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেল আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার।
নতুন এই পে-স্কেলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন (বেসিক) গড়ে ৩৫ থেকে ৪০ শতাংশ এবং চূড়ান্ত পরিকল্পনায় ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-উত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে এই নতুন পে-স্কেল চালুর ইঙ্গিত দিয়েছিলেন।
তবে নতুন স্কেল কার্যকরের সাথে সাথেই সরকারি চাকরিজীবীদের বর্তমানের ‘বিশেষ সুবিধা’ বা ইনসেনটিভ বাতিল হয়ে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ১৫ শতাংশ এবং ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তারা ১০ শতাংশ বিশেষ সুবিধা পাচ্ছেন। ১ জুলাই থেকে এই সাময়িক সুবিধা চিরতরে বন্ধ হবে।
ফলে বিশেষ সুবিধা সমন্বয়ের পর জুলাই থেকে ১০ম-২০তম গ্রেডের কর্মচারীদের প্রকৃত বেতন বাড়ছে ৩৫ শতাংশ এবং ১ম-৯ম গ্রেডের কর্মকর্তাদের বেতন বাড়ছে মূল বেতনের ৪০ শতাংশ।



