প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ এবং প্রকল্প ঋণ হিসেবে ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা জোগাড় করা হবে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৩টি নতুন এবং ২টি সংশোধিত।
অনুমোদিত উল্লেখযোগ্য প্রকল্পগুলো হলো— প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ‘সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’, শিক্ষা মন্ত্রণালয়ের ‘১০০টি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (৩য় সংশোধিত)’ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, করতোয়া নদী সিস্টেম উন্নয়ন ও পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়ার মিরপুর ও কুমারখালী রক্ষা প্রকল্প।



