ডাটা সেন্টার স্থানান্তরের কারণে রূপালী ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং সেবা ৫ দিন বন্ধ থাকবে।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত রূপালী ব্যাংকের সকল সেবা বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) জানায়, রূপালী ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
এই সময়ের মধ্যে রূপালী ব্যাংকের লেনদেন, অনলাইন সেবা, এটিএম ও মোবাইল ব্যাংকিংসহ সব কার্যক্রম বন্ধ থাকবে।
কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।



