জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায় করে ছাড়বো বলে হুশিয়ারি দিয়েছেন।
তিনি বলেছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে যে টালবাহানা শুরু হয়েছে, তা সহ্য করা হবে না। জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করে ছাড়ব।
মঙ্গলবার (১ জুলাই) গণ-অভ্যুত্থানপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর তিনি সাংবাদিকদের মাধ্যমে এ কথা জানান।
এসময় তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের প্রতিটি পথে প্রান্তরে যাব। ছাত্র-জনতা, তরুণ, শ্রমিকদের আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাব। তারপর জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ।



