হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে গানবোট থেকে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সমুদ্রবিষয়ক সংস্থা ইউকেএমটিও। সংস্থাটির তথ্য অনুযায়ী, ওমান উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে এ ঘটনা ঘটে।
ইউকেএমটিও জানায়, ইরানের ইসলামিক রেভলুশনারি গার্ড কোর (আইআরজিসি) পরিচালিত দুটি গানবোট থেকে কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই গুলি চালানো হয়। ট্যাংকারটির ক্যাপ্টেন জানিয়েছেন, আকস্মিক এ হামলায় জাহাজে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে গুলির ঘটনায় ট্যাংকারটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সব ক্রু সদস্য নিরাপদে রয়েছেন।



