বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দুই বছর পর আবারও ২৪ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।
গতকাল বৃহস্পতিবার (বিপিএম৬ অনুযায়ী) রিজার্ভ দাঁড়িয়েছে ২৪.১৪ বিলিয়ন ডলারে, যা ২০২৩ সালের জুনের পর সর্বোচ্চ।
রেমিট্যান্সে প্রবৃদ্ধি এবং আইএমএফ, বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঋণ এ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
আইএমএফ-এর চতুর্থ ও পঞ্চম কিস্তির ১.৩৪ বিলিয়ন ডলার এবং বিশ্বব্যাংকের বাজেট সহায়তার ১৫ কোটি ডলার সম্প্রতি রিজার্ভে যোগ হয়েছে।
আগামী সপ্তাহে জাইকা ও এআইআইবি থেকে আরও ৮৬ কোটি ডলার যুক্ত হবে। এতে জুনে গ্রস রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়ানোর সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য,২০২২ সালের আগস্টে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও পরে তা কমে যায়।



