ভারতের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তৃণমূল কংগ্রেসের ভরাডুবি ও বিজেপির উত্থানের প্রেক্ষাপটে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়।
এরই মধ্যে অভিনেতা ও তৃণমূল সাংসদ দেবকে ঘিরে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ফলাফল ঘোষণার পর এক অনুষ্ঠানে উপস্থিত হলে জনতার একাংশ তাকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেয়। পরিস্থিতিতে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন দেব। কোনো প্রতিক্রিয়া না দিয়ে দ্রুত স্থান ত্যাগ করার চেষ্টা করেন তিনি।
বিরোধীদের দাবি, এটি তৃণমূলের প্রতি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি দেব বা তৃণমূল কংগ্রেস।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে দেব ইঙ্গিত দিয়েছেন, তিনি রাজনীতি থেকে দূরে সরে আবার অভিনয়ে মনোযোগ দিতে চান। তিনি বলেন, “আগের মতো মন দিয়ে অভিনয়টাই করতে চাই।”



