দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৩৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, বরিশাল বিভাগে সর্বোচ্চ ১২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ৮০, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৪, রাজশাহীতে ৪১, ঢাকা বিভাগে (সিটির বাইরে) ৩১, খুলনায় ২৫, ঢাকা উত্তর সিটিতে ২২, ময়মনসিংহ ও রংপুরে ১ জন করে রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ১৫০ জন। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে।



