যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান-ইসরায়েল “সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে” সম্মত হয়েছে।
তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন।
ট্রাম্প জানান, আগামী ৬ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে, যেখানে ইরান প্রথমে এবং ১২ ঘণ্টা পর ইসরায়েল যুদ্ধবিরতি পালন শুরু করবে। ২৪ ঘণ্টা পরে এই ১২ দিনের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “এই যুদ্ধ বহু বছর ধরে চলতে পারত এবং পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস করে দিতে পারত, কিন্তু তা হয়নি, এবং হবেও না।”
তবে এখনো পর্যন্ত ইরান বা ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য আসেনি।



