ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির ঘোষিত ২৮ সদস্যের প্যানেলে ভিপি পদে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাবি শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম।
সোমবার (১৮ আগস্ট) মনোনয়ন ফরম সংগ্রহ শেষে বিশ্ববিদ্যালয়ের চিফ রিটার্নিং কর্মকর্তার দপ্তরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যানেলের ঘোষণা দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।
প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান।
শিবির জানায়, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা।
ঘোষিত সম্পাদক পদগুলো হলো—
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার
কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে সালমা
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: খান জসীম (চলতি বছরের জুলাইয়ে চোখ হারানো শিক্ষার্থী)
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: নুরুল ইসলাম সাব্বির (বর্তমানে ঢাবি শিবিরের অর্থ সম্পাদক)
ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন
ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ
সমাজসেবা সম্পাদক: শরিফুল ইসলাম মুয়াজ
গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সাজ্জাদ হোসাইন খান (ঢাবি শিবিরের দপ্তর সম্পাদক)
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: আব্দুল্লাহ আল মিনহাজ
মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: সাখাওয়াত জাকারিয়া
সংবাদ সম্মেলনে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, “ডাকসু নির্বাচন ছাত্রসমাজের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের একটি বড় সুযোগ। আমরা বিশ্বাস করি, এ নির্বাচনে শিক্ষার্থীরা গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে সঠিক নেতৃত্ব নির্বাচন করবে।”



