খুলনায় দায়িত্ব পালনকালে নিজের ব্যবহৃত রাইফেলের গুলিতে সম্রাট বিশ্বাস (৩৮) নামে এক রেলওয়ে পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর সোনাডাঙ্গায় রেলওয়ে জেলা পুলিশ লাইনসের অস্ত্রাগার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সম্রাট বিশ্বাস চেয়ারে বসে নিজের মাথায় রাইফেল ঠেকিয়ে গুলি করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত সম্রাট গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের বাসিন্দা। তিনি ২০১৮ সালে পুলিশে যোগ দেন এবং ছয় মাস আগে খুলনা রেলওয়ে পুলিশে বদলি হয়ে আসেন। তার স্ত্রীও পুলিশে কর্মরত।
সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে পারিবারিক অশান্তিকে আত্মহত্যার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।
খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান বলেন, ঘটনার তদন্তে কমিটি গঠন করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



