কুমিল্লার মুরাদনগর উপজেলায় গণপিটুনিতে মা,মেয়ে ও ছেলে নিহত হয়েছেন।
উপজেলার বাঙ্গরা বাজার থানার করইবাড়ি গ্রামে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রুবি, তার মেয়ে জোনাকী এবং তার ছেলে রাসেল। এ ঘটনায় গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন।
তাদের বিরুদ্ধে মুরাদনগর, নবীনগর ও বাঙ্গরা বাজার থানায় একাধিক মামলা রয়েছে।
বৃহস্পতিবার সকালে ক্ষুব্ধ এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে গণপিটুনিতে তিনজন মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান। তিনি জানান, মাদক ব্যবসার অভিযোগে তাদেরকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি।



