গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৭ জনের শরীরে।
বুধবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,২৪ ঘন্টায় ৫১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫.২১ শতাংশ।
চলতি বছরে এ পর্যন্ত করোনায় ২৩ জনের মৃত্যু এবং ৬০৯ জন আক্রান্ত হয়েছেন।
মারা যাওয়া ২৩ জনের মধ্যে ১৩ জন নারী ও ১০ জন পুরুষ।



