দেশের আইন কর্মকর্তাদের পদে বড় ধরনের পুনর্গঠন করেছে সরকার। ৮৬ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ‘বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি.ও. নং-৬ অব ১৯৭২)’-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ৮৬ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তারা সরকারের পক্ষে উচ্চ আদালতে বিভিন্ন মামলা পরিচালনা, আইনি মতামত প্রদান এবং রাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দায়িত্ব পালন করবেন।



