দেশের সব গণপরিবহণে আগামী ১ আগস্ট থেকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সোমবার (১৫ জুন) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ে নিরাপদ সড়ক পরিবহণ ব্যবস্থা নিশ্চিত করতে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
সড়ক পরিবহণ আইন, ২০১৮ এবং বিধিমালা, ২০২২ অনুযায়ী, যানবাহনে জিপিএস সচল থাকার বিষয়টি নিশ্চিত করেই কেবল নতুন রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
ডিভাইসের কারিগরি বিবরণ বিআরটিএর ওয়েবসাইট বা স্থানীয় কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে।



