রাজধানীর সরকারি ৭ কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা করছে সরকার। এ বিশ্ববিদ্যালয়ের জন্য নাম প্রস্তাব করা হয়েছে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’। এই নামটি প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজের নেতৃত্বে গঠিত একটি কমিটি।
আজ বৃহস্পতিবার ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং কমিটির তিন সদস্যের বৈঠকে এই নাম প্রস্তাব করা হয়।
ইউজিসি চেয়ারম্যান জানিয়েছেন, জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ নামটি তাঁদের বিশেষভাবে আকৃষ্ট করেছে । তবে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার্থীদের মতামতের ওপর নির্ভর করবে।
যে ৭ কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় গঠণের পরিকল্পনা হচ্ছে সেগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ অন্তর্ভুক্ত। এসব কলেজে প্রায় দুই লাখ শিক্ষার্থী রয়েছে এবং শিক্ষক সংখ্যা এক হাজারেরও বেশি।
এই সাতটি কলেজের মধ্যে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ অন্তর্ভুক্ত। এসব কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় দুই লাখ, আর শিক্ষক সংখ্যা এক হাজারেরও বেশি।
সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে, গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এসব কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি করা হবে না। এই সিদ্ধান্তের পর সরকার সাতটি কলেজকে একটি পৃথক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে।



