গোপালগঞ্জে সহিংসতার প্রতিবাদে রোববার (২১ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ‘সর্বাত্মক’ হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগের চার সহযোগী সংগঠন—যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ও ছাত্রলীগ। শনিবার এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনগুলো।
বিবৃতিটি আওয়ামী লীগ ও সংগঠনগুলোর নিজেদের ফেইসবুক পেইজে প্রকাশ করা হয়েছে। এছাড়াও গণমাধ্যমেও তা পাঠানো হয়।
বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বিচার প্রক্রিয়ার বিরোধিতা এবং অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করা হয়েছে। একইসঙ্গে মার্চে ঘোষণা দেওয়া ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবেও হরতাল ডাকার কথা বলা হয়।
সময়ের দৃষ্টির পাঠকের জন্য বিবৃতিটি নিচে সংযুক্ত করা হলোঃ

উল্লেখ্য, বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর এসেছে।



