রাজধানীর বাজারে মাছ, মুরগি ও বিভিন্ন ধরনের সবজির দাম বেড়েছে। এ কারণে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।
শুক্রবার (১০ এপ্রিল) বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গোল বেগুন ৮০ টাকা, বরবটি ও চিচিঙ্গা ১০০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, পেঁপে ৬০ টাকা এবং করলা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ ১২০–১৪০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা এবং টমেটো ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
সোনালি মুরগি কেজি প্রতি ৩৮০–৪২০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত এক মাসে প্রায় ১০০ টাকা বেড়েছে। তেলাপিয়া, কই ও পাঙাশ মাছ ২২০–২৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, জ্বালানির দাম ও পরিবহন খরচ বাড়ায় বাজারে সরবরাহ কমেছে। তবে ক্রেতাদের অভিযোগ, সরবরাহ–সংকটের অজুহাতে ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন।



