জ্বালানি সংকট মোকাবিলায় রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এ কার্যক্রম চালু হয়। শিক্ষকরা নিজ নিজ শ্রেণিকক্ষ থেকে অনলাইনে ক্লাস নেন, আর শিক্ষার্থীরা বাসায় বসে ভার্চুয়ালি অংশগ্রহণ করে।
শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর কয়েকটি স্কুল ও কলেজকে পাইলট প্রকল্পের আওতায় আনা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস এবং তিন দিন সরাসরি ক্লাস হবে। রোব, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস এবং শনি, সোম ও বুধবার অফলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।



