যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামীকাল সোমবার (২২ জুন) পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা ‘দ্য অবজারভার’।
তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (ডাউনিং স্ট্রিট) একটি সরকারি সূত্র এই দাবি অস্বীকার করে জানিয়েছে, স্টারমার পদত্যাগ করছেন না, বরং তিনি শাসনকার্য চালিয়ে যাওয়ার দিকেই পুরোপুরি মনোনিবেশ করছেন।
গত কয়েক মাস ধরে চাপে থাকলেও গত শুক্রবার (১৯ জুন) স্টারমারের প্রধানমন্ত্রিত্ব বড় ধরনের ঝুঁকিতে পড়ে। ওই দিন তাঁর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহ্যাম সংসদ উপনির্বাচনে জয়লাভ করেন, যা তাঁকে আনুষ্ঠানিকভাবে দলের নেতৃত্বের জন্য স্টারমারকে চ্যালেঞ্জ করার সুযোগ করে দিয়েছে।
দলের ভেতরে সমর্থন কমতে থাকা এবং বার্নহ্যামের এই আকস্মিক উত্থানের কারণেই স্টারমার পদত্যাগের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।



