ইরানি পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দের ঘটনার জবাবে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হামলার পর জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, কিংবা হলে তার পরিমাণ কত এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
এর আগে রোববার ইরানি পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ আটক করে মার্কিন নৌবাহিনী। ঘটনাটিকে ‘সশস্ত্র জলদস্যুতা’ ও ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ হিসেবে আখ্যা দিয়ে এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। এই ঘটনার পরপরই ইরান তার প্রতিশোধমূলক জবাব দিলো।



