ভারতের তামিলনাড়ুতে অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপতির মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ পিছিয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়ের দল টিভিকে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি বলে মনে করছেন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার।
১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হলেও সরকার গঠনে প্রয়োজন ১১৮ আসন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সমর্থন দেওয়ার আশ্বাস দিলেও এখনও আরও কয়েকটি আসনের সমর্থন প্রয়োজন টিভিকের।
সূত্র বলছে, প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে দলটির আরও এক-দুই দিন সময় লাগতে পারে। এরপরই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের প্রক্রিয়া শুরু হবে।



