ইরানের ক্বোম শহরের কাছে একটি পর্বতের ৮০ মিটার নিচে অবস্থিত ফরদো পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্র। অত্যন্ত সুরক্ষিত এ কেন্দ্রটি ইরান ও রাশিয়ার যৌথ বিমান প্রতিরক্ষা বলয়ে ঘেরা।
বিশেষজ্ঞরা বলছেন, এই কেন্দ্র ধ্বংস করার মতো প্রযুক্তি কেবল যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে।
যুক্তরাষ্ট্রের ‘জিবিইউ-৫৭এ/বি ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর’ (এমওপি) বোমা মাটির ২০০ ফুট নিচে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। তবে ফরদো ধ্বংসে এটিও কতটা কার্যকর হবে, তা নিয়ে সন্দেহ রয়েছে।
এই সুপার বাঙ্কার ব্লাস্টার বোমা বহনে সক্ষম বি-টু স্পিরিট বিমান রয়েছে শুধুই যুক্তরাষ্ট্রের হাতে।
ইসরায়েল ফরদোকে ধ্বংস করাকে তাদের প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা দিলেও, এমওপি ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া তারা কার্যকর হামলা চালাতে পারবে না।
যদিও ইসরায়েল দাবি করেছে, তাদের ‘বিকল্প পরিকল্পনা’ রয়েছে।



