কক্সবাজারের হিমছড়ি সৈকতেনেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী মারা গেছেন, নিখোঁজ রয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৬টার দিকে পাঁচ বন্ধু মিলে নৌকা নিয়ে সাগরে নামেন। সকাল ৯টার দিকে তিনজন নিখোঁজ হওয়ার খবর আসে। পরে সকাল ১০টার দিকে সাদমান রহমান সাবাব নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
নিখোঁজ শিক্ষার্থীরা হলেন আসিফ আহমেদ ও অরিত্র হাসান। তারা উভয়ই বগুড়ার বাসিন্দা। তিনজনই চবির ফরহাদ হলে একই কক্ষে থাকতেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভির মোহাম্মদ হায়দার আরিফ ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানা গেছে।
প্রক্টর জানিয়েছেন, সাগরে প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে।



