ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
তিনি ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘আত্মঘাতী’ বলে অভিহিত করেছেন।
সোমবার (১৬ জুন) তুরস্কের মন্ত্রিসভার বৈঠকে তিনি একথা বলেন।
তিনি বলেন, “নেতানিয়াহুর বেআইনি আগ্রাসন আর সহ্য করা হবে না। ইসরায়েল নিজেদের অস্তিত্বই হুমকির মুখে ফেলছে।”
তিনি আরও বলেন, “এই বেড়ে চলা সংঘাত শুধু ইরান বা ফিলিস্তিন নয়, গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।”
উল্লেখ্য, শুক্রবার থেকে ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে ২৪ জন ইসরায়েলি নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েলি হামলায় ইরানে প্রাণ গেছে আড়াইশ’রও বেশি মানুষের।



