সিরিয়ার রাজধানী দামেস্কের ডুওয়েইলা এলাকায় মার এলিয়াস গির্জায় এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও ৫২ জন আহত হয়েছেন।
রোববার প্রার্থনার সময় এক ব্যক্তি গির্জায় ঢুকে গুলি চালানোর পর নিজের শরীরে বাঁধা বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটান বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
হামলাকারী ইসলামিক স্টেট (আইএস)-এর সদস্য বলে ধারণা করা হলেও, এখনো সংগঠনটি দায় স্বীকার করেনি।
ঘটনার পর নিরাপত্তা বাহিনী গির্জা ও আশপাশের এলাকা ঘিরে ফেলেছে এবং তদন্ত চলছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণে গির্জার অভ্যন্তর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
গত ডিসেম্বরে বিদ্রোহী কর্তৃক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর এটাই প্রথম আত্মঘাতি হামলার ঘটনা।



