বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় নির্বাচনের বহু আগেই দেশে ফিরে দলকে নেতৃত্ব দেবেন তারেক রহমান।
তিনি আরও উল্লেখ করেন, “যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র সফল হবে না। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
ডা. জাহিদ হোসেন বলেন, “পতিত স্বৈরাচার পেছনের দরজা দিয়ে জনগণের অধিকার হরণ করতে চাইছে। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী নয়, তারাই ষড়যন্ত্রে লিপ্ত।”
পিআর পদ্ধতিকে বেআইনি আখ্যা দিয়ে তিনি বলেন, “সংবিধান ইচ্ছা করলেই ডাস্টবিনে ফেলা যায় না। আবেগ নয়, জনআকাঙ্ক্ষাকে সম্মান জানাতে হবে।”



