বাংলাদেশে সম্ভাব্য টিকা–সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে অন্তত পাঁচবার চিঠি দিয়ে সতর্ক করেছিল ইউনিসেফ। পাশাপাশি ১০টি বৈঠকেও সরকারি কর্মকর্তাদের একই বিষয়ে সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছেন ইউনিসেফ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।
বুধবার (২০ মে) ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, টিকা ক্রয়প্রক্রিয়ায় পরিবর্তনের কারণে সময়মতো দেশে টিকা পৌঁছায়নি।
তিনি জানান, ইতোমধ্যে ১ কোটি ৮০ লাখের বেশি শিশু হামের টিকা পেয়েছে।
তবে চলতি বছর দেশে ৬০ হাজারের বেশি মানুষ হামে আক্রান্ত হয়েছেন, যাদের বেশির ভাগই শিশু। প্রাণ হারিয়েছেন ৪৭৫ জন।
রানা ফ্লাওয়ার্স বলেন, সরকার চাইলে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা কিনতে পারে, তবে এতে দীর্ঘ সময় লাগে। ইউনিসেফের মাধ্যমে দ্রুত টিকা সংগ্রহ সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।



