ব্যক্তিগত জীবনকে সুরক্ষিত রাখা ও মানসিক শান্তি বজায় রাখতে কিছু বিষয় গোপন রাখা জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তার ও অতিরিক্ত ব্যক্তিগত তথ্য শেয়ার করার প্রবণতার কারণে অনেক সময় মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ প্রেক্ষাপটে জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সবার সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেন মনোবিজ্ঞানীরা।
পরামর্শগুলো হলো—
১. নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সবার সঙ্গে শেয়ার না করা ভালো।
২. নিজের জীবনযাপনের অন্তরঙ্গ বা ব্যক্তিগত বিষয় নিয়ে খোলামেলা আলোচনা এড়িয়ে চলা উচিত।
৩. নিজের বীরত্ব বা অর্জন নিয়ে অহেতুক কথা বলা থেকে বিরত থাকা প্রয়োজন।
৪. নিজেকে অতিরিক্ত জ্ঞানী হিসেবে উপস্থাপন না করাই ভালো।
৫. পারিবারিক সমস্যার কথা বাইরে প্রকাশ না করাই উত্তম। বিশেষ করে সোস্যাল মিডিয়ায় পারিবারিক জীবনের সমস্যা তুলে না ধরা সবচেয়ে ভালো।
৬. অন্যের কাছ থেকে শোনা অপ্রিয় বা নেতিবাচক বিষয় অযথা ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকা উচিত।



