গাজার কথিত ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলিতে গত এক মাসে অন্তত ৬১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪,০০০-এর বেশি মানুষ।
মে মাসের শেষ দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) সীমিত পরিসরে ত্রাণ বিতরণ শুরু করে। তবে ‘নেতজারিম করিডোর’ নামে পরিচিত এসব কেন্দ্র পরিণত হয়েছে ‘মৃত্যু করিডোরে’।
ক্ষুধার্ত ফিলিস্তিনিরা যখন ত্রাণ নেওয়ার সময় ভিড় করেন, খাবারের বাক্সের জন্য ধাক্কাধাক্কি করেন এমন সময় ইসরায়েলি সেনারা গুলিবর্ষণ শুরু করেন।
এই মর্মান্তিক ঘটনাকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় ‘ত্রাণ গণহত্যা’ বলছে। ‘হাঙ্গার গেমস’ সিরিজের বইগুলোর ভয়াল কাহিনী পড়ে আমরা যেমন ভয়ে আঁতকে উঠি, গাজা যেন হয়ে উঠেছে বাস্তব ‘হাঙ্গার গেমস’।



