জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া দুটি হত্যা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সাবেক সরকারের ৯ জন মন্ত্রী-এমপিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (৯ জুলাই) ঢাকা সিএমএম আদালতে হাজির করা হলে কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদেন পলক।
তার পরনে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট ও হাতে হাতকড়া। আদালতে কোনো মন্তব্য না করলেও স্বজনদের উদ্দেশে আবেগঘন ইঙ্গিত করেন তিনি।
এছাড়াও গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় সালমান এফ রহমান, আনিসুল হক, আমীর হোসেন আমু, ডা. দীপু মনি, শহীদুল হক, জাহাঙ্গীর আলম, কাজী মনিরুল ইসলাম মনু এবং সাবেক ওসি আবুল হাসানকে।
শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন এবং সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত বছরের ১৫ আগস্ট পলককে গ্রেপ্তার করা হয়েছিল।



