মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়লেও দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অফিস আদেশে জানানো হয়, এপ্রিল মাসেও পেট্রল ১১৬ টাকা, অকটেন ১২০ টাকা, ডিজেল ১০০ টাকা ও কেরোসিন ১১২ টাকায় বিক্রি হবে।
আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় সরকার দাম স্থিতিশীল রেখেছে। তবে বিপিসি সূত্রে জানা গেছে, আমদানি খরচ বেশি হওয়ায় বড় অঙ্কের ভর্তুকি দিতে হতে পারে সরকারকে।



