জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক পরিবর্তনের প্রেক্ষাপটে দেশে নতুন দল গঠনের হিড়িক পড়েছে। গত এক বছরে অন্তত ২৩টি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটলেও নিবন্ধন পেয়েছে মাত্র ছয়টি।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, নিবন্ধিত দল ছাড়া রাজনৈতিক কার্যক্রম বা নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্ভব নয়।
গত বছরের ২১ আগস্ট থেকে চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত নিবন্ধন পাওয়া দলগুলো হলো—এবি পার্টি (ঈগল), নাগরিক ঐক্য (কেটলি), গণঅধিকার পরিষদ (ট্রাক), গণসংহতি আন্দোলন (মাথাল), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (ফুলকপি) ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (রকেট)।
ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধনের জন্য ১৪৫টি দল আবেদন করে। এর মধ্যে ৮০টি দল তথ্যঘাটতি পূরণ করে, ৬টি সময় বাড়াতে চায় আর ৫৯টি সাড়া দেয়নি।
বর্তমানে দেশে নিবন্ধিত দলের সংখ্যা ৫১টি। নিবন্ধন পেতে হলে দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠন, ভোটারের সমর্থনসহ আইনি শর্ত পূরণ করতে হয়।



