এবারের ঈদযাত্রায় ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৪ মার্চ। সেদিন পাওয়া যাবে ২৪ মার্চের অগ্রীম টিকিট। টিকিট কাটতে হবে অনলাইনে।
একইসাথে ২৫ মার্চের টিকিট পাওয়া যাবে আগামী ১৫ মার্চ; ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ; ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ; ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ; ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট পাওয়া যাবে ২০ মার্চ।
এই তথ্য জানিয়েছেন রেল সচিব মো. ফাহিমুল ইসলাম। তিনি বলেন, ২৪ থেকে ৩০ মার্চ— এই সময়টাতে ঈদ যাত্রা হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিয়ম অনুযায়ী যাত্রার দিন হতে ১০ দিন আগে পাওয়া যাবে টিকিট।
তিনি আরও জানান, এবার দশটি বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। সেগুলো ২৭-২৮ মার্চ এই দু’দিন চলবে। ২৭ তারিখ একটি এবং ২৮ তারিখ স্পেশাল চারটি ট্রেন যাত্রা করবে।



