ইসরায়েলের মেরন বিমানঘাঁটিতে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আজ বুধবার ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত এ বিমানঘাঁটিতে হামলা চালানো হয়।
ইরানের ফারস নিউজ এজেন্সি এক সংবাদ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হামলার পরে ঐ অঞ্চলে আগুন জ্বলতে দেখা গেছে বলে ঐ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ইসরায়েলের পক্ষ থেকে এ ব্যাপারে কোন সুস্পষ্ট তথ্য দেয়া হয়নি।
এদিকে চলমান সংঘাতময় পরিস্থিতিতে ইসরায়েলে সামরিক ‘সেন্সরশিপ’ আরোপ করা হয়েছে। সংবেদনশীল স্থাপনায় হামলা হলে তার খবর প্রকাশে অনুমতি দিচ্ছেনা ইসরায়েল।
অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জায়নবাদীদের (ইসরায়েল) সঙ্গে আপস না করার ঘোষণা দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একাধিক পোস্টে লিখেছেন, “আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাব না” এবং “যুদ্ধ শুরু হলো।”



