ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার ভোররাতে চালানো এই হামলায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান। হামলার সময় জেরুজালেম ও তেল আবিবের আকাশে বিস্ফোরণের আলো দেখা যায় এবং ভবনগুলো কেঁপে ওঠে।
এর আগে, শুক্রবার ইরানজুড়ে যুদ্ধবিমান ও ড্রোন দিয়ে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ইরানের দাবি, এই হামলায় তাদের ৭৮ জন নিহত এবং ৩২০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানী রয়েছেন।
ইসরায়েলের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছিল, তাই এই হামলা জরুরি ছিল। তবে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, তেহরান সরাসরি এমন কোনো পদক্ষেপে সক্রিয় ছিল না।
হামলার প্রেক্ষিতে ইসরায়েলি সেনাবাহিনী সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দিয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে।



