অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায়ের পর জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি এবং আল-আকসা মসজিদের খতিব শেখ মোহাম্মদ হুসাইনকে আটক করেছে ইসরাইলি বাহিনী।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, জুমার খুতবা প্রদান ও নামাজে ইমামতি শেষে ইসরাইলি সেনারা তাকে আটক করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, তাকে কোথায় নেওয়া হয়েছে বা কী অভিযোগে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, শেখ মোহাম্মদ হুসাইনের আটকের ঘটনায় ইসরাইলি কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।



