ময়মনসিংহের গফরগাঁওয়ে এক মাজারের পাশে বটগাছের নিচে শুয়ে আছেন অভিনেতা সমু চৌধুরী। পরনে গামছা ছাড়া আর কাপড় নেই। এমন একটা ছবি সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
অনেকে দাবি করেন, তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। তবে তার স্বজনেরা জানিয়েছেন, ঈদের সময় তিনি যশোরে ছিলেন এবং পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন।
পরে শুটিংয়ের কথা বলে ঢাকার উদ্দেশে রওনা দেন কিন্তু কীভাবে তিনি ময়মনসিংহে পৌঁছান তা তাদের জানা নেই।
বিষয়টা জানতে পেরে ত্বরিত পদক্ষেপ নেয় অভিনয়শিল্পী সংঘ। সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, সমু চৌধুরী এখন সংগঠনের তত্ত্বাবধানে নিরাপদ স্থানে আছেন এবং তার শারীরিক ও মানসিক অবস্থার ওপর ভিত্তি করে ঢাকায় আনা হবে।
সমু চৌধুরীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।



