Site icon Somoyer Dristy

২১ ঘণ্টার যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক চুক্তি ছাড়াই শেষ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে চলা পরমাণু কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। পাকিস্তানে অনুষ্ঠিত টানা ২১ ঘণ্টার এই ম্যারাথন বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা অংশ নিলেও শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। আলোচনায় ব্যর্থ হয়ে মার্কিন প্রতিনিধি দল ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তগুলো গ্রহণ না করায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, পাকিস্তানের আয়োজনে আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলেও মূল ইস্যুতে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য থেকেই গেছে।

ভ্যান্স আরও জানান, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য ছিল ইরানের কাছ থেকে এমন নিশ্চয়তা পাওয়া, যাতে তারা ভবিষ্যতে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বা এ ধরনের সক্ষমতা অর্জনের চেষ্টা করবে না। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে সন্তোষজনক প্রতিশ্রুতি মেলেনি।

তিনি দাবি করেন, আলোচনায় যুক্তরাষ্ট্র নমনীয় অবস্থান নিয়েছিল এবং একটি চূড়ান্ত প্রস্তাবও দেওয়া হয়েছিল। এখন ভবিষ্যতে ইরান সেই প্রস্তাব গ্রহণ করে কি না, সেটিই দেখার বিষয়।

Exit mobile version