Site icon Somoyer Dristy

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের সরোয়ার আলমগীর

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে বিএনপির নবনির্বাচিত প্রার্থী সরোয়ার আলমগীর। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাঁকে শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে হাইকোর্ট সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করার পর নির্বাচন কমিশন (ইসি) তাঁকে বিজয়ী উল্লেখ করে গেজেট প্রকাশ করে। ইসির সিনিয়র সহকারী সচিব এ এস এম ইকবাল হাসানের সই করা প্রজ্ঞাপনটি আজই বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।

Exit mobile version