Site icon Somoyer Dristy

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নেয়া বাংলাদেশি যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছিলো বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক। যুদ্ধ করেছেন রাশিয়ার পক্ষে।

আকরাম হোসেন নামের ঐ যুবক যুদ্ধে নিহত হয়েছেন।

আকরাম জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংসারের আর্থিক বিপর্যয় ঘোচাতে তিনি রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। কাজ করতেন একটি চীনা প্রতিষ্ঠানে। কিন্তু সেখানে বেতন কম পাওয়ায় তিনি রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক সৈনিক পদে যোগ দেন। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে অংশ নেয়ার বিভিন্ন ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টও দেন।

পরিবারের সাথে কথা বলে জানা যায়, তিনি নিয়মিত ফোন দিতেন। গত রোববার বেলা ১১টার দিকে তার পরিবারের সাথে শেষ কথা হয়। কিন্তু শুক্রবার একজন ফোন দিয়ে জানায় আকরাম যুদ্ধে নিহত হয়েছেন।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া জানান, ঘটনাটা শুনেছি। প্রবাসীকল্যান মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি। পরবর্তী প্রক্রিয়া চলছে।

Exit mobile version