Site icon Somoyer Dristy

রাজধানীসহ দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় জানানো হয়েছে, দেশের ৯ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এছাড়াও আগামী কয়েকদিন দমকা হাওয়ার সাথে বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে।

Exit mobile version