Site icon Somoyer Dristy

‘রাগ করলা’ বলে ভাইরাল হওয়া সেই কবিরাজের আসল পরিচয় কী?  

সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই এখন একটাই প্রশ্ন— ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?’। ফেসবুক, টিকটক ও ইউটিউবে ঝড় তোলা এই সংলাপ ঘিরে তৈরি হয়েছে অসংখ্য ভিডিও, মিম ও ট্রেন্ড। অনেকেই ভেবেছিলেন, ভাইরাল হওয়া ওই ব্যক্তি সত্যিকারের কোনো কবিরাজ। তবে বাস্তবে তিনি একজন অভিনেতা।

ভাইরাল সেই মুখের নাম ঈমান আলী। লালমনিরহাট থেকে প্রায় দুই দশক আগে পরিবারসহ গাজীপুরে এসে বসবাস শুরু করেন তিনি। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। সময়ের সঙ্গে সেই আগ্রহই পেশায় রূপ নেয়। বর্তমানে বিভিন্ন নাট্যদল ও কন্টেন্ট নির্মাতাদের সঙ্গে কাজ করে ডিজিটাল মাধ্যমে অভিনয় করছেন তিনি।

সম্প্রতি একটি বিনোদনধর্মী ভিডিওতে কবিরাজ চরিত্রে অভিনয় করেন ঈমান আলী। আর সেখানেই তার বলা সংলাপ— ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?’ মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। অভিনয়ের স্বতন্ত্র ভঙ্গি ও সংলাপ বলার ধরন দর্শকদের নজর কাড়ে।

ঈমান আলী জানান, “আমি কোনো কবিরাজ নই, এটা ছিল শুধুই অভিনয়। মানুষের বিনোদনের জন্য কাজ করি, ভবিষ্যতেও করে যেতে চাই।”

Exit mobile version