Site icon Somoyer Dristy

মেহেরপুরে বিএনপি কর্মীর ওপর গুলি ও বোমা হামলা, গুরুতর আহত

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে বিএনপির স্থানীয় কর্মী মুকুল হোসেন (৫৫)-এর ওপর গুলি ও বোমা হামলার ঘটনা ঘটেছে। সোমবার ভোরে ভাটপাড়া গ্রামের মোড়ে এ হামলা চালায় দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাঁটতে বের হলে পথিমধ্যে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এতে তিনি বুকে, পিঠে ও হাতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় আতঙ্ক সৃষ্টি করতে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক জানান, আহতের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তার বা পূর্ব শত্রুতার জেরে হামলা হয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Exit mobile version