Site icon Somoyer Dristy

ভালুকায় মা-সন্তানকে গলা কেটে হত্যা

ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এক নারী ও তার দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে পনাশাইল রোডের হাইয়ুম মিয়ার বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন- ময়না বেগম (২৫), তার মেয়ে রাইসা (৭) ও ছেলে নীরব (২)।

নিহতদের স্বামী রফিকুল ইসলাম জানান, সকালে কর্মস্থল থেকে ফিরে এসে তিনি ঘরের দরজা বন্ধ পান। দীর্ঘ সময় সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানার উপর স্ত্রীসহ দুই সন্তানের গলাকাটা মরদেহ দেখতে পাই।

ঘটনার পর থেকে পাশের কক্ষে থাকা রফিকুল ইসলামের ভাই নজরুল ইসলাম পলাতক আছে বলে জানা গেছে।

ভালুকা মডেল থানার এসআই আমিনুল ইসলাম জানান, প্রাথমিক তদন্ত চলছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে এবং হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

Exit mobile version