Site icon Somoyer Dristy

বড়শিতে ধরা পড়লো ২২ কেজি ওজনের বিরাট কোরাল মাছ

বড়শিতে ধরা পড়লো এক বিশাল আকৃতির কোরাল মাছ। ২২ কেজি ওজনের এ মাছটি লম্বায় সাড়ে চার ফুট । 

আজ বুধবার বিকেলে কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে ফিরোজ আহমদ নামের এক জেলে এ মাছটি শিকার করেন। 

তবে তিনি যে বড়শি দিয়ে মাছটি শিকার করেন সেটি স্থানীয় ইয়াসমিন আক্তার নামের এক নারীর মালিকানাধীন বলে জানা গেছে। 

টেকনাফ পৌরসভার ট্রানজিট জেটিঘাটের ইজারাদার আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরেই বড়শিটি ফেলা হয়। কিন্তু কোন মাছ ধরা পড়েনি। শেষ বেলায় এসে এই বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে। 

জেলে ফিরোজ আহমদ জানান, মাছটি ধরার পর আশেপাশের লোকজন এবং পর্যটকেরা ভিড় জমান। নুরুল আমিন নামের একজন মাছ ব্যবসায়ী ২৬ হাজার টাকায় মাছটি কিনে নিয়েছেন। 

Exit mobile version