Site icon Somoyer Dristy

প্রাথমিকে যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলাসহ ৪ বিষয়

প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা এবং চারু ও কারুকলা। ২০২৭ সাল থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘শিল্প ও সংস্কৃতি’ নামের একটি নতুন পাঠ্যবই যুক্ত হবে, যাতে এই চারটি বিষয় অধ্যায়ভিত্তিক অন্তর্ভুক্ত থাকবে।

পরবর্তীতে ২০২৮ সালে নতুন কারিকুলামের আওতায় বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বুধবার (১০ জুন) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় এই তথ্য জানান। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ও চারুকলা বিষয়ের শিক্ষকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ এবং বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আগামী পাঁচ বছরে এই খাতে প্রায় ৫০ থেকে ৬০ হাজার বিশেষায়িত শিক্ষক ও প্রশিক্ষকের নতুন কর্মসংস্থান তৈরি হবে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়গুলোর সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যুক্ত করতে পাঠ্যক্রমে প্রয়োজনীয় প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করার বিষয়েও কাজ করছে সরকার।

Exit mobile version