Site icon Somoyer Dristy

ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের প্রত্যাশা বিএনপির 

ফরেন সার্ভিস একাডেমিতে আজ দেশের ২৬টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সাথে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বেলা তিনটার কিছু পরে শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি বলেন, ‘আমরা আশা করব, খুব দ্রুত এই সংস্কারের বিষয়ে ন্যূনতম যে ঐকমত্য তৈরি হবে, সেটার ওপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটাই আমাদের প্রত্যাশা।’

বিএনপির পক্ষ থেকে বৈঠকে কি তুলে ধরা হয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা খুব পরিষ্কারভাবে বলেছি জাতীয় নির্বাচন আগে হতে হবে। তারপর স্থানীয় সরকার নির্বাচন।’

তিনি বলেন, প্রথম বৈঠকটি ছিল মূলত পরিচিতিমূলক, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব মতামত উপস্থাপন করেছে। তবে এখন পর্যন্ত কোনো কার্যকর ও গঠনমূলক আলোচনা হয়নি।

Exit mobile version