Site icon Somoyer Dristy

নতুন দল গঠনের ঘোষণা ইলন মাস্কের, ট্রাম্প-মাস্কের সম্পর্কে ফাটল

ট্রাম্পের সাথে বাজেট নিয়ে বিরোধের পর দূরত্ব তৈরি হয় যুক্তরাষ্ট্রের প্রযুক্তিখাতের শীর্ষস্থানীয় ধনকুবের ইলন মাস্কের। ট্রাম্পের নীতি যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দিবে বলে মন্তব্য করেছিলেন ইলন মাস্ক। 

এদিকে ইলন মাস্কের কোম্পানীগুলোকে যে ভর্তুকি দিয়ে আসছিলো কেন্দ্রীয় সরকার, সেটিও বন্ধ করার কথা ভাবছেন ট্রাম্প। 

এবার দুইজনের মধ্যকার বৈরী সম্পর্ক আরও প্রকট হতে যাচ্ছে। কারণ ‘আমেরিকা পার্টি’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। 

শনিবার (৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। 

তিনি তার পোস্টে লিখেন, ‘আপনার স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো। ’

তবে এ ব্যাপারে এখন পর্যন্ত ট্রাম্প বা হোয়াইট হাউজের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। 

নতুন দল গঠনের ঘোষণা দেয়ার আগে ইলন মাস্ক এক্সে একটি জরিপ চালান। জরিপে অংশ নেয়া ১২ লাখ মানুষের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল গঠনের পক্ষে। 

Exit mobile version