Site icon Somoyer Dristy

দ্রুত বিচারকাজ শেষ করতে গঠন হতে পারে তৃতীয় ট্রাইব্যুনাল: আইন উপদেষ্টা

দ্রুত বিচার কার্যক্রম শেষ করতে তৃতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, “জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিচারের অগ্রগতি সন্তোষজনক।”

এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন, গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোতে এরই মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ গঠনসহ সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একাধিক মামলার সাক্ষ্যগ্রহণ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

বর্তমানে ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ এসব মামলার বিচারকাজ চলছে। তবে মূল ভবনের সংস্কার শেষ না হওয়ায় টিনশেড ভবনে ট্রাইব্যুনাল-২ এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Exit mobile version